ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবে আসছে মোবাইল লাইভ স্ট্রিমিং গেম

Link Copied!

youtubeপ্রযুক্তি ডেস্ক : ‘ইউটিউব কানেক্ট’ নামে নতুন একটি সেবা সরাসরি সম্প্রচারের জন্য ইউটিউব উদ্যোগ নিচ্ছে। ভেঞ্চারবিটের প্রতিবেদন অনুসারে, এই সেবাটি অনেকটা ফেসবুক লাইভ এবং লা পেরিস্কোপের মতো হবে।
এই সেবার মাধ্যমে আপনি যেকোনো গুগল বা ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে সরাসরি সম্প্রচারে সংযুক্ত হতে পারবেন। ভিডিওটি সম্পর্কে সেখানে নিউজ ফিড, চ্যাট এবং ট্যাগিং এর অপশন থাকবে। যদিও এখনও ফেসবুক অথবা টুইটারে শেয়ারের ফিচার চালু হয়নি।
বর্তমানে ইউটিউব সরাসরি সম্প্রচার করছে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসের মাধ্যমে। গত বছর পেরিস্কোপ এবং মিরক্যাট দেখিয়েছে কিভাবে সাধারণ মানুষের কাছে কোন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার পৌঁছে দিতে হয়।
তবে ইউটিউবের সরাসরি সম্প্রচার চালু হওয়ার আগ পর্যন্ত অনেক পরিবর্তনই ঘটতে পারে। গুগলের আই/ও ইভেন্টে এই সম্পর্কে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি এমনই আশা করছে প্রযুক্তিবিদরা।