ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরে ভালোবাসায় সিক্ত তাসকিন

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঝপথেই ধাক্কা খেল বাংলাদেশ। গত শনিবার সেই দুসংবাদটা পেল টাইগার শিবির, অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার পরও ২০ বছর বয়সী এই পেসারকে বিশ্বকাপে ফেরাতে যথেষ্ট চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সায় দেয়নি আইসিসি। তাসকিনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কী আর করার? দলের সঙ্গে আর থাকা হলো না তাসকিনের। আজ শুক্রবার সকালে দেশে ফিরলেন ডানহাতি এই তরুণ ফাস্ট বোলার।
দেশে ফিরেই ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হলেন তাসকিন। দুঃসময়ে দেশবাসীকে পাশে পেয়ে গর্ববোধ করছেন তিনিও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘দেশবাসী আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। তাদের অনেক ভালোবা‍সা পেয়েছি। এ ছাড়া বিসিবি আমাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সব মিলে বাংলাদেশ দলের একজন ক্রিকেটার হতে পেরে আমি গর্ববোধ করছি।’
উল্লেখ্য, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত ১৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন আরাফাত সানি ও তাসকিন। সানির বিষয়টি মেনে নিলেও তাসকিনের ব্যাপারে ঘোর আপত্তি ছিল বিসিবির। তাই তাসকিনকে বেঙ্গালুরুতেই রেখে দেয় বিসিবি। এর কারণও ছিল তাসকিনের ওপরে আরোপ করা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। ফল যদি ভালো কিছু হয় তাহলে দলে ফিরতে পারতেন তাসকিন। আর সেই লক্ষ্যেই এমনটি করেছিল বিসিবি। কিন্তু বিসিবির সেই আবেদন খারিজ করে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখে আইসিসি।
এদিকে বাংলাদেশ দল বৃহস্পতিবার বেঙ্গালুরু হতে কলকাতায় ফিরেছে। আগামী ২৬ মার্চ সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দলের সঙ্গে তাসকিনও কলকতা ফেরেন। নিষেধাজ্ঞা বহাল থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের এই তরুণ পেসার দেশে ফিরে আসতে হলো।