ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধারাবাহিক ‘স্বর্ণলতা’য় যৌনকর্মী প্রভা

Link Copied!

provaবিনোদন ডেস্ক : বিহারী ক্যাম্প ছেড়ে পুরনো ঢাকায় এসে সেটেল হতে চায় সেখানকার এক পরিবার। কিন্তু ক্যাম্পের বাইরে সাধারণ শহরে মানুষদের সাথে যে তাদের পার্থক্য, দ্বন্দ্ব, ভালোবাসা, আস্থা-অনাস্থার অনেক বিষয় রয়েছে। আর এসব বিষয়বস্তু নিয়েই নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘স্বর্ণলতা’।
নির্মাতা সুমন আনোয়ারের এ নাটকটি চলতি মাসেই প্রচারে আসছে। আর সেখানে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।
এ নাটকে প্রভা ছাড়া আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ, শহিদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, লুৎফর রহমান জর্জ, মাজনুন মিজান, ইশরাত নিশাত, মনিরা মিঠু, সাদিকা স্বর্ণা, সুষমা, জুঁই, তন্ময়, শাহানা সুমি, তুষ্টি, এজাজ বারিসহ আরো অনেকেই।
নাটক প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার জানান, আগামী ২৩ মার্চ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। তিনি এ নাটক নিয়ে অনেক আশাবাদী। বাস্তবতার অনেক কিছুই উঠে এসেছে নাটকটিতে।