ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে মিথিলা

Link Copied!

MITHILAবিনোদন প্রতিবেদক : মেয়ে আইরাকে নিয়েই সময় কাটছে অভিনয়শিল্পী মিথিলার। মেয়ের জন্মের পর কাজ অনেক কমিয়ে দিয়েছেন। উৎসব-পার্বণে ছোটপর্দায় দেখা যায় তাকে। সাম্প্রতিক সময়ে অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। জাগো ফাউন্ডেশনের রায়ের বাজারের স্কুলের শিশুদের সঙ্গে আড্ডা দেন।
পরিদর্শন শেষে মিথিলা জানিয়েছেন, ‘ভীষণ অনুপ্রানিতবোধ করছি। জাগো টিমকে ধন্যবাদ তাদের অসাধারণ এই কাজটার সঙ্গে আমাকে থাকার সুযোগ করে দিয়েছে।’
মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) হিসেবে। দায়িত্ব পালন করছেন। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই হাজির হয়েছিলেন জাগোর স্কুলে।
উল্লেখ্য, সম্প্রতি মাবরুর রশীহ বান্নাহ ‘ক্রাই বেবি ক্রাই’ নাটকে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জন।