ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপারস্টার সজল, নায়িকা ঝুমুর

Link Copied!

SOJOL-JUMURবিনোদন প্রতিবেদক : ফিল্মের সুপারস্টার সজল। ইন্ডাস্ট্রিতে বেশ নাম ডাক। একটি সিনেমায় কাজ করতে গিয়ে নায়িকা ঝুমুরের সঙ্গে সজলের পরিচয়। সজলের স্ত্রী ইতিশা স্বামীকে সন্দেহ করে। তার ধারনা, সজলের সঙ্গে ঝুমুরের প্রেমের সম্পর্ক আছে। সেই নায়িকাকে হুমকি দেয়। ঝুমুর ছবিটা ছেড়ে দেয়। ঘটনাক্রমে আরেক অভিনেত্রীর সঙ্গে প্রেম হয় সজলের। এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘সুপারস্টার’। চিত্রনাট্য ও পরিচালনা করেছন শ্রাবণী ফেরদৌস।
শ্রাবনী ফেরদৌস জানালেন, ‘নাটকের শুরুতেই খুন হয় সজল। সেই ঘটনাকে কেন্দ্র করেই গল্পটি এগিয়ে যায়।’
সজল জানালেন, ‘আমি আর শ্রাবণী জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছি। সে সূত্রে ও আমার বন্ধু। সবাই মিলে আড্ডার মেজাজেই কাজটা করেছি। অন্যান্য শুটিং সেটের মতো নয়, অনেকটা ঘরোয়া পরিবেশেই কাজ করেছি। ভালো লাগবে আশাকরি।
২০ মার্চ উত্তরার দিয়াবাড়িতে নাটকটির শুটিং হয়েছে। শিগগিরিই একটি বেসরকারী টিভি চ্যানেল প্রচারিত হবে নাটকটি।
উল্লেখ্য, মাহিয়া মাহির বিপরীতে বদিউল আলম খোকনের নির্দেশনায় ‘হারজিৎ’ চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সম্প্রতি। শিগগিরিই ছবিটির শুটিং শুরু হবে। অন্যদিকে, নাফিসা কামাল ঝুমুর অভিনয়ের পাশাপাশি গাজী টিভিতে ক্রিকেট হাইলাইটস এর উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।