ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই বিশ্বমানের গ্র্যাজুয়েটও

Link Copied!

UGCনিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষার মান বৃদ্ধিকল্পে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্যে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আমাদের প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
বুধবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিল্ডিং কোয়ালিটি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউজিসি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইফজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত শিক্ষা সচিব ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মহন্ত এনডিসি। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম.এইচ রহমান।
সভাপতির বক্তেব্য ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বিশ্বমানের শিক্ষা প্রদান ও গ্র্যাজুয়েট তৈরি এখন সময়ের দাবি।’
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) এবং ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।