ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুজবে কান দেবেন না

Link Copied!

SSC Studentনিজস্ব প্রতিবেদক : একটি স্বার্থান্বেষী মহল শিক্ষা খাতে সরকারের অর্জিত সাফল্য ম্লান করতে পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষাঙ্গণ অশান্ত করার অপচেষ্টা চালায়। এ কুচক্রী মহলের ওপর কঠোর নজরদারি রাখতে হবে। আপনারা কোনো ‍গুজবে কান দেবেন না।
৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। প্রশ্নপত্র ছাপানো, পরিবহন এবং পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো জানান, কোচিং সেন্টার, ফেইসবুক ও ফটোকপি মেশিন দোকান নজরদারিতে রাখা হবে।
এসময় সরকার গৃহিত পদক্ষেপের ওপর আস্থা রেখে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেয়ার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, বিভিন্ন অধিদপ্তর প্রধান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, সিআইডি, এসবি, ডিবি, বিটিআরসি এর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।