ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিখ্যাত হওয়ার লোভে অমিতাভের বিরুদ্ধে মামলা

Link Copied!

amitavবিনোদন ডেস্ক : গেল বছরেই ম্যাগি নুডুলসকে ঘিরে ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। পণ্যদূত হওয়ার কারণে নেসলের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ম্যাগির প্রচারে অংশ নেয়ায় মামলা করা হয়েছিল মাধুরী, অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। বছর না ঘুরতেই ফের বিগ বি অমিতাভের বিরুদ্ধ মামলা। তবে এবার পণ্যদূত হওয়ার কারণে নয়, বরং ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়ে মামলা খেলেন অমিতাভ!
গত ১৯ তারিখ কলকাতার ইডেন গার্ডেনে হয়ে গেল ক্রিকেট বিশ্বের পরাক্রমশালী এবং চিরপ্রতিদ্বন্দি দুই দল ভারত ও পাকিস্তানের মধ্যকার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। এই ম্যাচটিতে পাকিস্তানকে হারিয়ে ভারত জিতে গেলেও ম্যাচের পর উঠে বিতর্ক। না খেলা নিয়ে নয়। বিতর্ক উঠে ম্যাচের শুরুতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের গাওয়া জাতীয় সঙ্গীত নিয়ে। খেলা হয়েছে তিন দিন হয়ে গেলেও অমিতাভ বচ্চনের গাওয়া জাতীয় সঙ্গীত নিয়ে দানা বাধে মহা বিতর্কের। কারণ তিনি নাকি ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন। আর এই কারণেই তার বিরুদ্ধে মামলা ঠিকে দিলেন উল্লাস পি আর নামের এক ব্যক্তি। যিনি কিনা আবার চিত্র পরিচালকও!
জানা গেছে, গত ১৯ মার্চ ভারত বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ায় নয়া দিল্লির অশোক নগর পুলিশ স্টেশনে অমিতাভ বচ্চনের নামে মামলা করেছেন এক ডকুফিল্ম নির্মাতা। তার বিরুদ্ধে টাকার বিণিময়ে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ করেন ওই ব্যক্তি। পরবর্তীতে সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে এমন অভিযোগকে ভিত্তিহীন বলা হয়।
পুলিশের কাছে অভিযোগনামায় উল্লাস পি বলেন, মনগড়া জাতীয় সঙ্গীত গেয়েছেন অমিতাভ। জাতীয় সংগীত জনসমক্ষে গাওয়া নিয়ে ভারত সরকারের যে নির্দেশিকা রয়েছে, তার সঙ্গে বিগ বি-র গানের ধরন এবং শব্দের মিল ছিল না। তাছাড়া এক মিনিটের মধ্যে শেষ করার কথা থাকলেও অমিতাভ গেয়েছেন অন্তত ১মিনিট ২২ সেকেন্ড।
অমিতাভকে নিয়ে দু’দিনব্যাপী এমন হট্টগোলের পর মুখ খুললেন তিনি। অভিযোগকারীকে রাবিশ সম্বোধন করে তিনি বললেন, এরকম বাজেভাবে সবার দৃষ্টি আকর্ষণের পদ্ধতিই বলে দেয় তার আসল উদ্দেশ্য।