ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীরা মঞ্চে আনবে প্রেমগাঁথা রোমিও অ্যান্ড জুলিয়েট

Link Copied!

romeo-julietবিনোদন প্রতিবেদক : ঢাকার মঞ্চে আসছে রোমিও অ্যান্ড জুলিয়েট। উইলিয়াম শেক্সপিয়র, ইংরেজী সাহিত্যের অমর এই কথাশিল্পীর ৪০০তম মৃত্যুবার্ষিকীতে এটি মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। ২৮ ও ২৯ মার্চ নাটকটির মঞ্চায়ন হবে।
রবিবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাটকটি মঞ্চায়নের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে, গ্রায়ে থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জেনি সিইলি, ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তবে এবার এ নাটকটির মঞ্চায়নে আছে ভিন্নতা। গল্পটি একটু অন্যরকমই বটে। কারণ সিআরপি-বাংলাদেশ, ব্র্যাক, ব্রিজ ও গ্রায়ে থিয়েটারের ১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী এ নাটকে অভিনয় করছেন।
নতুনভাবে মঞ্চে এ নাটক নিয়ে আসতে এ আয়োজনের নেপথ্যে আছে ব্রিটিশ কাউন্সিল। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ ও যুক্তরাজ্যের গ্রায়ে থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিইলি। ঢাকার মঞ্চায়ন শেষে বিভাগীয় শহরগুলোতে এ নাটক মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ কাউন্সিলের।