ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা স্পর্শ করলেন বলিউডের উর্বশী

Link Copied!

urbosiবিনোদন প্রতিবেদক : বিশ্বখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির উদ্বোধন করতে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেলা ১১টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। সেখানে থেকে সরাসরি রাজধানীর হোটেল র‌্যাডিসনে ব্লু’তে  চলে যান উর্বশী।
এদিকে সন্ধ্যায় বিএমডব্লিউ ৭৩০ সিরিজের নতুন মডেলের গাড়ি উদ্বোধন করেন ২২ বছর বয়সী বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। জমকালো এই আয়োজনে অংশ নেয়ার পরদিন তার ঢাকা ত্যাগের কথা রয়েছে। ঢাকায় তার সঙ্গে আছেন ব্যক্তিগত ম্যানেজার ও রূপসজ্জাকর।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রেখেছেন উর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী। তার স্পর্শেই বাংলাদেশের রাস্তায় নামে বিএমডব্লিউ ব্র্যান্ডের সর্বাধুনিক সেভেন সিরিজের গাড়িটি।