ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫ মার্চ কাল রাতে ‘সাইরেন’

Link Copied!

sirenবিনোদন প্রতিবেদক : সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজ শুরুর আগে সাইরেন বাজানো হয়। স্থানীয় ভাবে যাকে বলা হয় কারখানার সিটি। ঐ যে সিটি বাজলো… এবার কারখানার কাজ শুরু হয়ে যাবে। ঢাকা থেকে একটি এনজিওর কাজে সৈয়দপুরে বেড়াতে আসা জয়া নামের এক প্রবাসী তরুণী কারখানার এই সাইরেন শুনে হঠাৎ করেই যেন বদলে যায়।
কারখানার সাইরেন, রেলগাড়ির ঝক্ঝক্-ঝক্ঝক্… শব্দের মাঝেই সে যেন তার অতীত ইতিহাসকে খুঁজে পায়। আমাদের মহান স্বাধীনতা আন্দোলনকে ঘিরে এক কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড়ায় জয়া।
নির্মাতা রেজানুর রহমান বলেন, ‘এই টেলিছবিতে আমাদের মহান স্বাধীনতা আন্দোলন এবং বর্তমান সময়কালের প্রাসঙ্গিক অনেক ঘটনা গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। টেলিছবিটি দেখার সময় দর্শক অনেক প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার তাড়না অনুভব করবেন।’
টেলিছবির দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শাহাদাৎ হোসেন ও জনপ্রিয় টিভি উপস্থাপক অভিনেত্রী দিলরুবা সাথী। তাদের সাথে আরও রয়েছেন মাহবুবা রেজানুর, সুকর্ন হাসান, মিন্টু সরদারসহ সৈয়দপুরের বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিককর্মী।
২৫শে মার্চ শুক্রবার বিকেল ৫টা ২০মিনিটে চ্যানেল আইতে ‘সাইরেন’ নামের এই টেলিছবিটি প্রচার হবে।