বিনোদন প্রতিবেদক : চলতি মাসেই প্রচারে আসছে নির্মাতা সুমন আনোয়ারের দীর্ঘ ধারাবাহিক ‘স্বর্ণলতা’। একটা বিহারি পরিবারের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। বিহারী ক্যাম্প ছেড়ে পুরনো ঢাকায় এসে সেটেল হতে চায় তারা। কিন্তু ক্যাম্প এর বাইরে সাধারন শহরে মানুষদের সাথে যে তাদের পার্থক্য, দ্বন্দ, ভালোবাসা, আস্থা-অনাস্থা এগুলোই হলো নাটকের মূল বিষয় বস্তু। নাটকে একজন পতিতার চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহার প্রভা।
এছাড়া আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, মামুনুর রশিদ, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সাদিকা স্বর্ণা, সুষমা, জুঁই, তন্ময়, মাজনুন মিজান, শাহানা সুমি, তুষ্টি, এজাজ বারি প্রমূখ।
নির্মাতা সুমন আনোয়ার জানালেন, ‘ইতিমধ্যেই নাটকটির ৫২ পর্বের শুটিং শেষ হয়েছে। সামনে আরও হবে। আগামীকাল ২৩ মার্চ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯:০৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।’

