ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের প্রেমের গল্পে শ্রদ্ধা-আদিত্য

Link Copied!

aditth-sroddaবিনোদন ডেস্ক : ২০১৩ সালে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায়। ‘আশিকি ২’ নামের ওই ছবিটি সেসময় বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিল। অসাধারন এক প্রেমের গল্পে নির্মিত ছবিটি বলিউডের বক্স অফিসও রেখেছিল চাঙ্গা। এরপর আলাদা আলাদাভাবে বিভিন্ন ছবি দিয়ে বক্স অফিস মাতালেও একসঙ্গে দেখা মেলেনি শ্রদ্ধা ও আদিত্যকে। তবে তিন বছরের ব্যবধানে ‘আশিকি’র খ্যাতি নিয়ে ফের একসঙ্গে হলেন সফল এই জুটি!
সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় আদিত্যর পেছনে মটর বাইকে চড়তে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। খোলা হাওয়ায় সমুদ্রের কিনার দিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন তারা। খোঁজ নিয়ে জানা গেলে, এটি তাদের ব্যক্তিগত ঘুরোঘুরির অংশ নয়। বরং আশিকি-২ এর পর তারা আরো একটি দুর্দান্ত প্রেমের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর তারই শুটিংয়ের অংশ হিসেবে আদিত্যর বাইকের পিছনে বসে থাকতে দেখা গেছে শ্রদ্ধাকে।
‘আশিকি ২’-এর পর ‘অকে জানু’ নামের এই গল্পে ফের দেখা যাবে আদিত্য ও শ্রদ্ধাকে। ছবিটি বিখ্যাত নির্মাতা মনি রত্নমের তামিল হিট সিনেমা ‘অকে কানমানি’র রিমেক হচ্ছে সিনেমাটি। ছবিটি নির্মাণ করছেন শাদ আলী।