ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন ক্যাপিটালের ১২% লভ্যাংশ ঘোষণা

Link Copied!

Dividentঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির কনসোলেটেড করপরবর্তী মুনাফা ২৩ কোটি ৪১ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।