ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গনা চাইলেই জেল হতে পারে ঋত্বিকের!

Link Copied!

kongona-hrithikবিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই চলছে বলিউডের দুই তারকা অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক রোশান এবং কঙ্গনা রানাউতের মধ্যে তুলকালাম সব কাণ্ড! কঙ্গনার একটি মন্তব্যকে ঘিরে এই দুই অভিনেতা অভিনেত্রীর থানা পুলিশে জড়িয়ে পরার বিষয়টি পুরো বলিউডকেও লজ্জায় ফেলেছে! আর এবার শোনা যাচ্ছে, কঙ্গনা রানাউত চাইলেই ঋত্বিক রোশানকে অন্তত ১০ বছরের জেল খাটাতে পারেন! এমনটিই জানালেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী!
কঙ্গনা রানাউতের আইনজীবীর ভাষ্যে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ নম্বর ধারা অনুযায়ী ভয় দেখানো ও শ্লীলতাহানির অভিযোগে কঙ্গনা চাইলেই ঋত্বিকের বিরুদ্ধে অন্তত ৭ বছরের জেল জরিমানা হতে পারে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৬৭ ধারা অনুযায়ী ভার্চুয়ালিও অশালীন তথ্য প্রকাশ করায় ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী মানহানির মামলাও দায়ের করা যায়। এসব যদি আদালতে প্রমানিত হয়, তাহলে ঋত্বিকের অন্তত দশ বছরের জেল খাটতে হতে পারে।
প্রসঙ্গত, ঋত্বিক রোশান ও কঙ্গনা রানাউতের মধ্যে এক সময়ে গুঞ্জন ছিল যে, তারা ডেটও করতেন! সে বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া না গেলেও সম্প্রতি ঋত্বিক-কঙ্গনার সম্পর্কের অবনতি এবং পরস্পরের বিরুদ্ধে যখন আইনি নোটিশ পাঠানোর মত কাণ্ড ঘটে গেল ঠিক তখনই জানা গেল তাদের মধ্যকার আরো ভয়াবহ তথ্য। জানা গেল, স্ত্রী সুসান খানের অগোচরে কুইন খ্যাত তারকা অভিনেত্রী কঙ্গনার সঙ্গে ডেটতো করেছেনই, বরং তারসঙ্গে নাকি বাগদানও হয়েছিল!
আইনি নোটিশে তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করের। ঋত্বিক রোশন তার পাঠানো নোটিশে বলেন, প্রতিদিন গড়ে পঞ্চাশটিরও বেশি ইমেল পাঠাতেন কঙ্গনা। তারমধ্যে বাজে ছবি ও ভিডিও থাকতো। কিন্তু এসবের কখনোই কোনো রিপ্লে দেননি ঋত্বিক।
আর অন্যদিকে কঙ্গনাও তার পাঠানো নোটিশে ঋত্বিকের ওমন দাবি নস্যাৎ করে দিয়ে বলেন, তার সঙ্গে সম্পর্ক রাখতে ঋত্বিক বেনামে একটি ফেক ইমেইল আইডি তৈরি করেছিলেন। স্ত্রী সুসানের সঙ্গেও সম্পর্ক ঠিক রাখতেই এমনটা করেছিলেন ঋত্বিক!
যদিও এই বিষয় নিয়ে আর লোক হাসাতে চান না বলে জানিয়েছে দুই পক্ষেরই আইনজীবী। তাই হয়তো শিগগিরই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নামারও একটা দফারফায় চলে যাবেন তারা।