বিনোদন প্রতিবেদক : ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া সঙ্গীতশিল্পী রুমানা আক্তার ইতি এখন মৃত্যুপথযাত্রী। গত পাঁচদিন ধরে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইতি লিভারের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত। তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। মূলত এ কারণেই রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। ফলে মাইক্রোফোন আর মঞ্চের বদলে হাসপাতালের বিছানায় শুয়ে থেকেই কাটছে তার সময়।
এদিকে ইতির পারিবারিক সূত্র জানায় তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ইতিমধ্যেই অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। পরিবার থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। তবে সবার প্রশ্ন গানের ভূবনে ইতির ফিরবে তো?

