ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীমা মেলা শুরু বুধবার

Link Copied!

insuranceঅর্থ‌নৈ‌তিক প্র‌তি‌বেদক : দে‌শে প্রথমবা‌রের বিমা মেলার আ‌য়োজন কর‌ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার এই মেলা শুরু হবে, চলবে ২৫ মার্চ পর্যন্ত।
সোমবার ম‌তি‌ঝি‌লে আইডিআরএ-এর সভাকক্ষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানা‌নো হয়।
সংবাদ স‌ম্মেল‌নে মেলা আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক ও আই‌ডিআর সদস্য মো. কুদ্দুস খান জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ মোট ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
এ সময় আ‌রো জানা‌নো হয়, মেলায় আইডিআরএ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিক্যাল স্টল থাকবে।
মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।
কুদ্দুস খান ব‌লেন, স‌চেতনতা বাড়া‌তে জাতীয় বিমা নীতি-২০১৪ অনুযায়ী এই মেলার আয়োজন করা হয়েছে। উন্নত বিশ্বে বিমা ছাড়া মানুষ তার জীবন কল্পনা করতে পারে না। অথচ আমাদের দেশে এ খাতটি নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে। এই নেতিবাচক ধারণা দূর করে গ্রাহক পর্যায়ে বিমা নিয়ে সচেতনতা বাড়াতে এবং এর  প্রয়োজনীয়তা তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ স‌ম্মেল‌নে আই‌ডিআরএর চেয়ারম্যান শেফাক আহ‌মেদ, অ্যাকচুয়ারি, প্র‌তিষ্ঠান‌টির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।