ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

Link Copied!

Dead Bodyমানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা কারাগারে আলী হোসেন চতু (৪০) নামে এক হাজতি মারা গেছেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি রোববার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
চতু মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার আনসার আলীর ছেলে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার সাজাপ্রাপ্ত আসামি।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার আব মুসা জানান, চতু সদর থানা থেকে দায়েরকৃত ইয়াবা মামলার আসামি। প্রায় তিন মাস ধরে এই কারাগারে হাজতি হিসেবে রয়েছেন। ভোরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিষাণ সরকার দিলীপ জানান, চতু হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে এখানে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, চতুর লাশ সদর হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।