ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চালকের চোখে ঘুম, বাস ডোবায়

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : জোরারগঞ্জ উপজেলার সাগর দিঘি এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
রোববার ভোর চারটার দিকে স্থানীয় চলমান ফিলিংস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চালক দুলাল মিয়া (৪০), হেলপার মনির হোসেন (২০) ও বাসযাত্রী মাহফুজুর রহমান (৪৫)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোর রুমের অপারেটর শাহিদুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী তোবা পরিবহণের একটি বাস সাগর দিঘি এলাকায় ডোবায় পড়ে গেছে। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিলো, তাই খেয়াল করতে না পেরে রাস্তার পাশের ডোবায় গাড়িটি নামিয়ে দেন তিনি। এতে চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’