ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মূল পর্বে জয়ের খোঁজে জাহানারারা

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হার। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ব্যবধান ছিল ৩৬ রানের। টি২০ বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে শেষ চারে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে হারলে সেমিতে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
বিশ্বকাপে টিকে থাকতে হলে অন্তত গ্রুপের তৃতীয় ম্যাচে জয় পেতে হবে জাহানারাদের। এমন আবহে রোববার তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ ও ৩।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিকদেরকে ব্যাটিংয়ে পাঠান জাহানারা আলম। তবে সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বোলিংটা ততোটা ভালো হয়নি। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে বধ করার জন্য স্পিনারদের দিকেই ভরসা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম।
কিন্তু এদিন বাংলাদেশের মেয়েরা ইংলিশ ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেনি। তবে ওইদিন বোলিং দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম। ৩২ রান খরচায় পেয়েছিলেন ৩টি উইকেট। আগের দুটো ম্যাচে বোলার একটু-আধটু সাফল্য পেলেও সেভাবে ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের মেয়েরা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের ব্যাটসম্যানদের দিকে চেয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম।
অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে চার রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে সেমির পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর ক্যারিবীয় দেশের মেয়েরা।