স্পোর্টস ডেস্ক : রেকর্ডটি করতে পারতেন এশিয়া কাপে। কিন্তু হয়নি। তবে নতুন রেকর্ডের জন্য বিশ্বকাপের বড় মঞ্চই বেছে নিলেন বিরাট কোহলি। শনিবার রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে ভারত। জয়ের নায়ক বিরাট কোহলি। যেখানে তিনি করেছেন ৩৭ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস। হয়েছেন ম্যাচ সেরা। তবে ফিফটি করার সুবাদে টি২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন ভারতের এই ড্যাশিং ব্যাটসম্যান। টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ফিফটির মালিক এখন তিনি (১৪)।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৬ রান করে ছুয়েছিলেন সর্বোচ্চ ১৩টি ফিফটি করা গেইল ও ম্যাককালামকে। চলতি বিশ্বকাপে এই তিনজনের সঙ্গে যোগ দেন শ্রীলঙ্কার দিলশানও। তবে পাকিস্তানের সঙ্গে ফিফটি করে বাকি তিনজনকে ছাড়িয়ে গেলেন কোহলি।
নতুন এই রেকর্ড গড়তে কোহলিকে খেলতে হয়েছে মাত্র ৪০ ম্যাচ। সেখানে ১৩ ফিফটি করতে গেইল, ম্যাককালাম ও দিলশানকে খেলতে হয়েছে যথাক্রমে ৪৬, ৭১, ৭৫ ম্যাচ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ী ইনিংসে কোহলি ছিলে ক্লাসিক্যাল ঢঙে। কারণ এই ইনিংসে সাতটি চার হাঁকিয়েছেন তিনি। ছক্কা মাত্র একটি।

