ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ দিন পর বোনের লাশ শনাক্ত করল ভাই

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : গত ৪ মার্চ রাজধানীর গুলশান এলাকায় ছুরিকাঘাতে নিহত কাজলীর (২৪) লাশ দীর্ঘ ১৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শনাক্ত করেছেন নিহতের ভাই ওবায়দুল মিয়া।
বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতাল মর্গে লাশটি শনাক্ত করেন তিনি। পরে গুলশান থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন মিয়া নিহতের ভাই ও ভাতিজার কাছে লাশটি হস্তান্তর করেন।
কাজলীর বাবার নাম সকিম উদ্দিন। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তুষপুরে। গত ৪ মার্চ ছুরিকাঘাতে মৃত্যু হওয়া অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে রেখেছিল পুলিশ।