ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আনন্দ দিতেই এসেছি’

Link Copied!

gayelপোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডের পর ক্রিকেটের নতুন সংস্খরণ টি২০। ২০ ওভারের ম্যাচ বলেই বাড়তি আনন্দ পেয়ে থাকেন দর্শকরা। যেখানে থাকে শুধু চার-ছক্কার রোমাঞ্চ। এই ভার্সনের ক্রিকেট আসার পর থেকে একজন বেশ ভালোমতোই বিনোদন জুগিয়ে আসছেন ব্যাট হাতে। যার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। তার ব্যাট হাসা মানেই বোলারদের খুন হয়ে যাওয়া। বল মুহুর্মুহু আছড়ে পরে গ্যালারিতে। প্রায়ই ম্যাচেই চারের চেয়ে থাকে ছক্কা বেশী, দর্শকদের আসল চাওয়াটাই তো তাই। ভক্তদের মনের খোরাকটা এভাবেই অনেকদিন ধরে পূরণ করে আসছেন ক্যারিবীয় উইলোবাজ, ক্রিস হেনরি গেইল।
যারা কাজই বিনোদন দেয়া, নতুন করে মুখে বলার আর কি আছে। কিন্তু গেইল আবারো মনে করিয়ে দিয়েছেন, ‘ভারতে এসেছি দর্শকদের আনন্দ দিতে’। সত্যিই তো তাই। প্রথম ম্যাচে তা দিয়েও দিয়েছেন। যেখানে ৪৭ বলে সেঞ্চুরি করার পাশাপাশি বেশকটি রেকর্ডের মালিকও বনে গেছেন তিনি। তার সঙ্গে গ্রুপ ওয়ানের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তার দল ওয়েস্ট ইন্ডিজও জিতেছে হেসে খেলে।
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয়ের বন্দরে পৌছে যায় ১১ বল হাতে রেখে, ৪ উইকেট খুইয়ে। যেখানে ৪৮ বলে ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গেইল। যার মধ্যে ছিল ১১টি ছক্কা, চার মাত্র ৫টি। এতে তিনি গড়েছেন ম্যাককালামকে সরিয়ে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ছক্কার রেকর্ড (৯৮টি), বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি, টি২০ ক্রিকেটে তৃতীয় দ্রুততম, ব্যক্তিগত দ্রুততম, টি২০ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে দ্বিতীয় সেঞ্চুরি। গেইলের তুলনাতো গেইলই।
বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খুনে মেজাজে দেখতে পাওয়া ক্রিস গেইল যেন সগৌরবে জানিয়ে দিলেন বিশ্বকাপে খেলতে এসেছেন তিনি। সঙ্গে আনন্দটাও বেশী দিতে চান দর্শকদের।
৪৭ বলে ঝড়ো সেঞ্চুরি রহস্যটাও ফাঁস করেছেন গেইল। ম্যাচ শেষে বলেছেন, ‘মাঠে নামার আগে সতীর্থ সুলেমান বেন বলছিল ক্রিস তুমি ব্যাটিংয়ে এত আনন্দ দাও দর্শকদের। আজ সে ভাবেই আমায় আনন্দ দাও। ওর কথাটাই আমাকে তাতিয়ে দেয়।’ সঙ্গে আরও বলেন, ‘ভারতে এসেছি আনন্দ দিতে। পরের ম্যাচ বেঙ্গালুরুতে। আমার হোম টাউন। আশা করছি সেখানেও শ্রীলঙ্কার বিরুদ্ধে এ ভাবে আনন্দ দিতে পারব।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গেইল পেলেন মারকাটারি সেঞ্চুরি। দলও জিতল দাপটে। কোন সেলিব্রেশন হবে নাকি? তবে গেইল হাঁটছেন না সে পথে। তার চোখ শিরোপাতে, ‘সেলিব্রেশন হবে চ্যাম্পিয়ন হলে। ডিজে ব্র্যাভো আর ওর নতুন গানে।’