ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষিতা ছাত্রী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন

Link Copied!

Repedনীলফামারী প্রতিনিধি : জেলার নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ ওই ছাত্রী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সন্ধ্যার পরে কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার নামক এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কহিনুরজ্জামান লিটন জানান, জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের টটুয়াপাড়া গ্রামের ভটভটি চালক মহির আলীর মেয়ে মেলাবর ইউছুফিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। সে কৈমারী ফতেপুর গ্রামের নানা মনছুর আলীর বাড়ি থেকেই লেখাপড়া করতো।
গতকাল বুধবার সন্ধ্যায় মাদরাসা থেকে প্রাইভেট শেষে নানা বাড়ি ফেরার পথে তার সাথে দেখা হয় পূর্ব পরিচিত আরিকুল ইসলাম (৩০) নামে এক পিকআপ চালকের। বাড়িতে পৌঁছে দেবার কথা বলে আরিকুল তাকে পিকআপে তুলে নেয়। ওই পিকআপে আগে থেকেই অপর দুই যুবক বসে ছিল। তারা তিনজন মিলে অবিলের বাজারের অদূরে এক ভুট্টা ক্ষেতে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ করে পালিয়ে যায়।
ওই ক্ষেতের পাশ দিয়ে আসা এক পথচারী জমির আইলে মেয়েটিকে দেখতে পেয়ে গ্রামের মানুষকে জানায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ভুট্টা ক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেয়েটির সাথে দেখা করেছি। প্রকৃত ঘটনা জানতে তার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু সে কোনো কথাই বলেনি।’
মেয়েটির ব্যবহৃত মুঠোফোন, রক্তমাখা পায়জামা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপার জাকির হোসেন খান ও অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ পর্যন্ত ক্ষতিগ্রস্তর পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।