ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুরগির খামারে আগুন, নিহত ১

Link Copied!

FIREফরিদপুর প্রতিনিধি : জেলার ভাঙ্গায় মুরগির খামারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মহসিন মাতুব্বর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে ছালাম মাতুব্বরের মুরগির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে খামারে থাকা ১৫শ মুরগির বাচ্চা মারা গেছে।
ভাঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ শ্রীবাস বাড়ৈ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে গোটা খামারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় খামারে আটকা পরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মহসিন মাতুব্বর।