ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণ মাজার থেকে ছুরিসহ আটক ১

Link Copied!

Arrestসিলেট প্রতিনিধি : সিলেটের শাহপরাণ মাজার থেকে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজার প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাসুম আহমদ জুহেল (২১) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মাতিয়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
শাহপারণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বৃহস্পতিবার শাহপরাণ মাজার প্রাঙ্গণে এক যুবককে ঘুরাঘুরি করতে দেখে মাজার কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পুলিশ ওই যুবককে আটক করে। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক ওই যুবক চিহ্নিত ছিনতাইকারী। তাকে শাহপরাণ থানায় জিজ্ঞাবাদ করা হচ্ছে।