নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার আড়াইহাজার উপজেলায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তোফাজ্জল মোল্লা (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার সকালে আড়াইহাজার ভুলতা দুপ্তারা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল মোল্লা আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাইম আহমেদ মোল্লার বাবা।
এছাড়াও আহতদের মধ্যে আলী হোসেন (৪০) ও তার স্ত্রী ফাতেমা (৩০) গাজীপুর এলাকার বাসিন্দা। অন্য আহত আরো ২ জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের প্রত্যেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তোফাজ্জল সিএনজি দিয়ে তার বাড়ি আড়াইহাজার থেকে ভুলতার দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুই সিএনজির আরো চারজন যাত্রী আহত হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাদের প্রত্যেককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

