শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজারে ৬ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাতে এক সশস্ত্র মুখোশধারী ডাকাত দল দুই পুলিশ সদস্যসহ ১৫ থেকে ২০ ব্যবসায়ীকে বেঁধে রেখে ৪টি সোনার দোকান, ১টি মুদির দোকান ও ১টি মোবাইলের দোকানে ডাকাতি করে। এ সময় ১ ব্যবসায়ীকে গুলি করে ও আরো ১ জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
ডাকাতরা সোনা, রুপা, মোবাইল ও নগদ টাকাসহ আনুমানিক প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

