ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড নিমজ্জিত

Link Copied!

boatবরিশাল প্রতিনিধি : হিজলা উপজেলার মিয়ারচরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে যাত্রীবাহী এমভি ‘আসা-যাওয়া’ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের তলা ফেটে গেলেও তাৎক্ষণিকভাবে লঞ্চটি তীরে নোঙর করতে সক্ষম হয়।
মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী অক্ষত আছে বলে জানান হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার।
বরিশাল নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, সোমবার রাতে ‘আসা-যাওয়া’ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মেঘনা নদীর মিয়ারচর এলাকায় অন্ধকারের কারণে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে যায়। চালক লঞ্চটি তীরে নিয়ে নোঙর করায় যাত্রীদের কোনো সমস্যা হয়নি।
হিজলা থানার ওসি জানান, বালুবাহী বাল্কহেডটি মেঘনায় নিমজ্জিত হলেও পাড়ের কাছাকাছি এবং ৮ ফুট পানি থাকায় সেটি তোলা সম্ভব হবে। এছাড়া বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে।