স্পোর্টস ডেস্ক : বিশ্বে নামিদামি ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো অন্যতম। খেলেন বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদে। ক্লাবটির হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে মাঠে নজর কেড়েছেন তিনি। মাঠের বাইরেও তিনি কম যান না। প্রায়ই আলোচনায় আসেন ভিন্নধর্মী কাজ দিয়ে।
শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সিরিয়ান এক অসহায় বাবার মাথায় হাত
এবার দর্শকের নজর কাড়লেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে! নিজের ফেসবুক পেজে এক ফুটবলপ্রেমী শিশুর ছবি শেয়ার করে বোঝালেন, সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গোটা বিশ্বের করণীয় রয়েছে। মজার বিষয়, বল হাতে সিরিয়ার ওই শিশুটি দেখতে অনেকটাই রোনালদোর ছেলের মতোই।
ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘আইমানের মতো পাঁচ বছরের সিরিয়ার শিশুদের বাঁচাতে এগিয়ে আসুন। আমার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মতোই আইমান ফুটবলকে খুব ভালোবাসে।’

