ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপার টেনে মুস্তাফিজকে চাই: মাশরাফি

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : টি২০ ক্রিকেটে বাংলাদেশ দল অনভ্যস্ত, দলের কয়েকজন খেলোয়াড় ফর্মে নেই, ধর্মশালায় বৈরি আবহাওয়ার সঙ্গে লড়াই, বাছাইপর্বের মাঝপথে তাসকিন-সানি বোলিং অ্যাকশনে সন্দেহ, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দলের বাইরে; এভাবে বেশ কিছু বাধা ডিঙিয়ে টাইগাররা হাতে পেয়েছেন টি২০ বিশ্বকাপের মূলপর্বের টিকিট।
সুপার টেনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামীকাল বুধবার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘আসল’ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে মুস্তাফিজ খেলবেন কিনা এখনো নিশ্চিত নন মাশরাফি বিন মুর্তজা! তবে সুপার টেনের লড়াইয়ে কাটার মাস্টারকে খুব করে চান বাংলাদেশ দলপতি।
সোমবার ধর্মশালা ছেড়ে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাশরাফি-তামিম-সাকিবরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন তারা। তার আগে টাইগার শিবিরে আলোচনার কেন্দ্রে ‘মুস্তাফিজ’।
বাম পাজরের ব্যথা পুরোপুরি সেরে উঠলে মুস্তাফিজকে খেলানো হবে প্রথম ম্যাচেই, এমনটাই মিডিয়াকে জানিয়েছেন মাশরাফি, ‘ধীরে ধীরে বোলিং শুরু করেছে মুস্তাফিজ। কিন্তু প্রথম ম্যাচে সে খেলবে কি না, এখনো তা নিশ্চিত করে বলতে পারছি না। বলুন তো, এ রকম একজন বোলারকে কোন অধিনায়ক দলে চাইবে না! মুস্তাফিজ আমাদের দলে মূল বোলার। সুপার টেনে আমি ওকে খুব করে চাই।’