ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় গার্মেন্ট কর্মকর্তা নিহত

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : জেলার তেলিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সেলিমুজ্জামান নামে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনিক, আক্কাছ, রুহুল আমিন, রোখসানা, রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনিক নামের এক শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মৃত সেলিমুজ্জামান স্থানীয় এসএম নিটওয়্যারস লিমিটেড নামের কারখানার সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই এলাকায় ঢাকাগামী একটি বাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১৪ জন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সেলিমুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।