ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে পোশাক কারখানায় আগুন

Link Copied!

Fireনারায়ণগঞ্জ প্রতিনিধি : মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকায় ভিবজিঅর র্নীট কম্পোজিট নামে একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কারখানার চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান।
রোববার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে হঠাৎ করে ওই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হূতের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানের কর্তৃপক্ষ মোহাম্মদ শাজাহান কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।