ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে হারিয়েই সুপার টেন শুরু করতে চায় টাইগাররা

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে সীমিত ওভারের সর্বশেষ যে পাঁচটি ম্যাচ বাংলাদেশ খেলেছে, সবগুলোই জিতেছে টাইগাররা।
আর এ ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওমানকে হারানোর পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।’
একই ইঙ্গিত দেন সংবাদ সম্মেলনে মাশরাফির পাশে থাকা তামিম ইকবালও। তিনি বলেন, ‘বাছাই পর্বের বাধা আমরা অতিক্রম করেছি। এখন আমাদের সামনে রয়েছে মূলপর্ব। আর সেই পর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমি আত্মবিশ্বাসী। বাছাই পর্বে যেভাবে খেলেছি মূলপর্বেও সেভাবে পারফর্ম করতে পারব।’
পাকিস্তান সুপার লিগে ভালো খেলায় তামিমের আত্মবিশ্বাসটা রয়েছে অনেক উঁচুতে। এ বিষয়ে তামিম বলেন, ‘যখন আপনি ভালো পারফর্ম করবেন তখন আপনার পারফরম্যান্স এমনতিতেই অনেক উঁচুতে থাকে। সেই সঙ্গে থাকে বাড়তি আত্মবিশ্বাস। তাই সুপার টেনে পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে আমাদের সেরাটা দিতে চাই।’
এদিকে ধর্মশালায় ওমানকে হারিয়ে গত রাতেই সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আর সেই ম্যাচে ১০৩ রান করে তামিম হয়েছেন ম্যাচসেরা। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে টাইগারদের টি২০ বিশ্বকাপের মূল মিশন। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। সেই খেলা হবে বাংলার মাটিতেই, ইডেন গার্ডেনসে।
পাকিস্তান ছাড়া সুপার টেনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।