ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন পরেই টি২০ বিশ্বকাপের মূলপর্বের খেলায় কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবে পাকিস্তান। তার আগেই বড়সড় এক ধাক্কা খেল আফ্রিদির দল। নিজেদের প্রথম ম্যাচে মাশরাফিদের বিপক্ষে অনিশ্চিত মোহাম্মদ সামি। অনুশীলন পর্বে পায়ে চোট পেয়েছেন ডানহাতি পেসার।
রোববার নেটে ব্যাট করার সময় স্থানীয় বোলারের ডেলিভারি এসে লাগে সামির পায়ে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। তাৎক্ষণিক দলের ফিজিও কিছুটা ট্রিটমেন্টও দেন তাকে। তবে চোট পুরোপুরি সারতে অন্তত দু’দিন লেগে যেতে পারে বলে জানিয়ে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার আগা আকবর ‘ডন’কে বলেন, ‘অনুশীলন পর্বের শেষ দিকে নেটে ব্যাট করার সময় স্থানীয় এক বোলারের ডেলিভারিতে আঘাত পায় সামি। দলের ফিজিও সোহেল সেলিম জানিয়েছেন, চোট কাটিয়ে মাঠে ফিরতে দু’দিন লাগতে পারে সামির।’