শেরপুর প্রতিনিধি : শহরের দমদমা কালিগঞ্জ এলাকার ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক (৩৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি মিল্টনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সীমান্তবর্তী নন্নী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শেরপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান মিয়া জানান, গত ৭ মার্চ ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক (৩৫) নিখোঁজ হন। নিখোঁজের ১০ ঘণ্টা পর পুলিশ তার লাশ শহরের মোবারকপুর মহল্লার আবু মিয়ার ইটভাটা থেকে উদ্ধার করে। একই সাথে তার ইজিবাইকটিও রক্তমাখা জামাকাপড়সহ দমদমা কালিগঞ্জ এলাকা থেকেই উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইক ছিনতাই চক্রের সন্ধান পায় পুলিশ। এই সূত্র ধরে হত্যার প্রধান আসামি মিল্টনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই চক্রের অপর সদস্য সাগর ঘটনার পর থেকে পালাতক রয়েছে।

