ঢাকাSaturday , 12 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

Link Copied!

gonopetoniনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্যসহ আরো ৫ জন।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রমতে, রাতে চট্টগ্রাম থেকে একটি বোটে করে ১০/১২ জন লোক চেয়ারম্যানঘাট এলাকায় আসে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখে ডাকাত সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোটের মধ্যে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে।
আটককৃতদের দেয়া তথ্যমতে, পুলিশ পুনরায় বোটে অভিযান চালায়। এ সময় তাদের আসা অন্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে ও সঙ্গীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া করে এবং ৬ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২ জন আহত হয়। এর মধ্যে পুলিশ কনস্টবল ফজলুল হক (৫৫) ও গণপিটুনিতে আহত দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একদল ডাকাত পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে জখম করেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।