ঢাকাSaturday , 12 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুড়িকাঘাতে কিশোর খুন

Link Copied!

armsচুয়াডাঙ্গা প্রতিনিধি : শহরের মাস্টাপাড়া এলাকায় বুলু হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বুলু ও তার বন্ধু আকাশ মাস্টাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তারা শিশুস্বর্গ পার্কের সামনে পৌঁছালে তিন থেকে চার জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা বুলু ও আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুলুর মৃত্যু হয়।
সদর হাসপাতালের ডাক্তার ওয়ালিউর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বুলুর মৃত্যু হয়েছে। আকাশের অবস্থাও গুরুতর।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।