ঢাকাSaturday , 12 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

Link Copied!

bordarনওগাঁ প্রতিনিধি : সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক রাকিবুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তোহপন উপজেলার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে।
১৪ বিজিবির (পত্নীতলা) মেজর ইকবাল আখতার জানান, ভোরে ভারতীয় নাগরিক রকিবুল ৫টি গরু নিয়ে বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে গরুগুলো উদ্ধার করে।
বিজিবির হাতে আটকের পর রকিবুল অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করলে তাকে সাপাহার থানায় পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।