ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ মিনিট থেকে আড়াই ঘণ্টার বিপাশা

Link Copied!

Bipasha Kabirবিনোদন প্রতিবেদক : বড়পর্দায় অনেকবারই হাজির হয়েছেন বিপাশা কবির। কিন্তু নায়িকা হিসেবে এবারই প্রথম। আগে পর্দায় আসতেন ধুমধারাক্কা গান নিয়ে। পাঁচ মিনিটে দর্শক মনে আগুন ধরিয়ে হারিয়ে যেতেন। বাণিজ্যিক সিনেমার দর্শক যারা, তাদের যেন অতৃপ্তিতেই ভুগিয়েছেন এতকাল। বিপাশাও তাদের সেই অতৃপ্তি টের পাচ্ছিলেন।
এবার আড়াইঘন্টা জুড়েই আগুন ঝরাবেন তিনি। সায়মন তারিকের ‘গুণ্ডামী’র মূল নায়িকাই বিপাশা। চরিত্রের নাম বিন্দু। উঠতি নায়িকা। পার্শ্ব-অভিনেত্রী থেকে বিন্দুর নায়িকা হয়ে ওঠার চড়াই-উতরাইয়ের গল্পই থাকবে সিনেমাজুড়ে। চলচ্চিত্রটি দেশব্যাপি মুক্তি পেয়েছে আজ শুক্রবার।
বিন্দু ও বিপাশার জীবনের গল্প যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। কাল মুক্তি পাচ্ছে ছবিটি। অভিনেত্রী হিসেবে প্রথম ছবিটি নিয়ে প্রত্যাশাটাও বেশি। জানালেন, ‘আমার স্বপ্ন পূরণ হচ্ছে। বড়পর্দায় আমি শুরুই করেছিলাম নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। অনেক দেরীতে হলেও সেই স্বপ্নটা পূরণ হচ্ছে।’ নিজের চরিত্রটি নিয়ে বেশ আশাবাদি তিনি? ‘সিনেমার গল্পটা মৌলিক। আগে ছবিটার কপি দেখিনি। নিজের চরিত্রটা নিজের মতো তৈরী করে নিতে হয়েছে। তাই কাজটা একটু কঠিন ছিল। তবে ডিরেক্টর খুব হেল্প করেছেন। আর আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার।’ বললেন বিপাশা।
বিপাশাকে নায়িকা হওয়ার জন্য দর্শকরাই সবচেয়ে বেশি অনুপ্রানিত করেছে। বললেন, ‘দর্শকরা ইন্সপায়ার করে এসেছে। বলছে, নায়িকা কেন হচ্ছিনা? দেখতে গ্ল্যামারাস। সেখান থেকে কনফিডেন্সটা পেয়েছি। আমি আশাবাদি দর্শকরা নতুন হলেও পুরনো পরিচয়টা মুছে দিয়ে নতুন পরিচয়ে পরিচিত হবো।’
বড়পর্দায় বিপাশার যাত্রাটা আইটেম গান দিয়ে। ২০১২ সালে ‘ভালবাসার রং’-এ ধুমধাড়াক্কা গানের তালে কোমর দুলিয়ে বেশ আলোচনায় এসেছেন। একে একে মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, শাহীন সমুনের ‘অন্য রকম ভালোবাসা’, রাজু চৌধুরীর ‘রোমিও ২০১৩’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, শাহীন সুমনের ‘জটিল প্রেম’, বদিউল আলম খোকনের ‘নিষ্পাপ মুন্না’সহ বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই ‘আইটেম গার্ল’ তকমাট জুটে গেছে। ঢাকাইয়া সিনেমায় আইটেম গান আছে, কিন্তু বিপাশা নেই- এমনটা অধুনা খুব কমই দেখা গেছে।
যে আইটেম গানেই পরিচিতি পেলেন সেই আইটেম গান কি ছেড়ে দিচ্ছেন? ‘অনেক জায়গায় নিউজ হয়েছে আইটেম গান ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি আসলে ছাড়িনি। করতে চাই। তবে সিলেক্টিভ কাজ করবো। ছবির হিরো-হিরোইন, ডিরেক্টর, গানটা সুন্দর হলে অবশ্যই করবো।’ তবে নায়িকা হিসেবে অভিনয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
এর মাঝে বেশ কটি সিনেমায় নাম লিখিয়ে ফেলেছেন। তার ‘আড়াল’ চলচ্চিত্রের শুটিং শেষ। সেন্সরে যাচ্ছে শিগগিরই। হাতে আছে ‘ক্রাইম রোড’, ‘বাজে ছেলে দ্যা লোফার’। আর জাজ মাল্টিমিডিয়ার ‘তালাশ’ নামে আরেকটি সিনেমায় কাজ শুরু করেছেন। শুটিং শুরু হয়নি এখনো। সবমিলিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে সেরা ১৪-তে নিজের জায়গা করে নিয়েছিলেন। তারপর হাঁটি হাঁটি পা পা করে ছোট পর্দার ছোট সড়কে যাত্রা শুরু। আলভী আহমেদের ‘সমীকরণ’, ইরানী বিশ্বাসের ‘তবুও প্রতীক্ষায়’, হিমু আকরামের ‘জলছাপ’ নাটকে অভিনয় করেন। তবে এখন আর ছোট সড়কে বিপাশাকে দেখা যায় না।