ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার পোস্টারেও শান্ত ক্যাপ্টেন ধোনি

Link Copied!

DHONIবিনোদন ডেস্ক : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী মানুষটির নাম মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট পাগল মানুষকে বিশ্বকাপের শিরোপা এনে দেয়ায় সবার কাছে আজ পূজনীয় তিনি। আর এই ক্যাপ্টেনের জীবনযুদ্ধ নিয়ে বলিউড পর্দায় নির্মাণ হচ্ছে বিশাল বাজেটের একটি বাণিজ্যিক ছবি। এরইমধ্যে গতকাল প্রকাশিত হল ‘এম.এস. ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’-এর প্রথম লুক!
সিনেমার পর্দায় দেখা যাবে ধোনির না বলা কথাগুলো। তার সংগ্রামী জীবন, ক্রিকেটের প্রতি তার প্যাশন সবই উঠে আসবে সিনেমার গল্পে। দেখা যাবে তার বিয়ে এবং বিয়ের আগে অন্য মেয়ের সঙ্গে প্রেমে পড়ার গল্পও। ধোনির এমন অনেক না জানা গল্পে নির্মিতব্য সিনেমার প্রথম পোস্টারের টিজার প্রকাশ করলেন ধোনির চরিত্রে অভিনয় করা বলিউড হিরো সুশান্ত সিং রাজপুত।
গতকাল টুইটে সুশান্ত প্রথমবার ‘ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’র প্রথম পোস্টার পোস্ট করে বলেন, ছবির মানুষটিকে আপনারা জানেন, তার জার্নি সম্পর্কে আপনারা কিছুই জানেন না। এই গল্প আপনাদের জানা উচিত।
প্রকাশিত পোস্টারে ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্তকে ফাঁকা একটি স্টেশনে একেবারে সাদা স্কুল ড্রেসে বসে থাকতে দেখা গেছে। তার সামনে দিয়ে যাচ্ছে একটি ট্রেন!
উল্লেখ্য, নীরজ পান্ডের পরিচালনায় ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র শুটিং হয়েছে রাঁচিতে, ছবিতে সুশান্ত সিং ছাড়াও তার ধোনির বাবার চরিত্রে অভিনয় করছেন অনুমপ খের, স্ত্রীর চরিত্রে আছেন কিয়ারা আদভানি এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন দিশা পাতনি। চলতি বছরের সেপ্টেম্বরের ২ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।