ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাহমিদা নবীর শিশু নির্যাতন বিরোধী গান

Link Copied!

fahmidaবিনোদন প্রতিবেদক : ‘সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কি দিয়া’। বিশ্ব পথশিশু দিবসে প্রকাশিতব্য ‘ছোটরাও বড় কিছু হয়’ শিরোনামের অ্যালবামে এমনই একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।
ফোয়াদ নাসের বাবুর সুরে ও সঙ্গীত পরিচালনায় ‘লজ্জা ঢাকবা কি দিয়া’ গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ‘ভুল মানুষের দলে’ খ্যাত আবদিন (পাপী মনা)। গানটিতে আরো গাইছেন রনি, হাসান আহমেদসহ বেশ কয়েকজন শিশু।
গান প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, ‘শিশু নির্যাতন চলছে বিশ্বজুড়ে। সময়ের প্রামান্য চিত্র এই গানটি। আমর বিশ্বাস গানটি মানুষকে ভাবাবে, তার পরিচয় সম্পর্কে।’
শিশুদের নিয়ে তিনটি গানে সাজানো অ্যালবামের অন্য গান দুটি হচ্ছে ‘ছোটরাও বড় কিছু হয়’ এবং ‘হাতিরপুলে হাতি নাই’। অ্যালবামে দুটি গানের কথা লিখেছেন হাসন আহমেদ ও একটির কথা লিখেছেন পাপী মনা।
আগামী ১২ এপ্রিল ‘বিশ্ব পথশিশু দিবস’ উপলক্ষে প্রকাশিত হবে ‘ছোটরাও বড় কিছু হও’ শীর্ষক অ্যালবামটি।