ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছে ‘কুংফু পান্ডা’

Link Copied!

kungfu-pandaবিনোদন প্রতিবেদক :নতুন রূপে বাংলাদেশে আসছে কুংফু পান্ডা। ১১ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে এ সিরিজের তৃতীয় ছবি ‘কুংফু পান্ডা থ্রি’। এর আগের দিন সন্ধ্যায় এখানে আমন্ত্রিতদের জন্য থাকছে বিশেষ প্রদর্শনী।
হলিউডের শীর্ষ জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘কুংফু পান্ডা’ সিরিজ। এবারের ছবিতে মূল চরিত্র পো’কে দেখা যায় পুরোপুরি পান্ডা-অধ্যুষিত একটি জায়গায়। সেখানে নিজের বাবার সঙ্গে তার দেখা হয়। সে জানতে পারে, তার বাবা পান্ডাদের গোষ্ঠীগত দ্বন্দ্বে মারা যায়নি। অন্যদিকে পো’র কুংফু গুরু মাস্টার শিফু অবসরে যাওয়ার ঘোষণা দেন। ফিউরিয়াস ফাইভের নতুন প্রশিক্ষক হিসেবে পোকে নিয়োগ দেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন জেনিফার জু নেলসন। অ্যানিমেশন চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন জ্যাক ব্ল্যাক, অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, লুসি লিউ, জ্যাকি চ্যান, সেথ রজেন, কেট হাডসন প্রমুখ। ‘টাইগ্রেস’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। শুধু তা-ই নয়, জোলির চার সন্তান প্যাক্স, জাহারা, শিলোহ এবং নক্সও এ ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে।
জানা গেছে, ঢাকায় ‘কুংফু পান্ডা থ্রি’র মুক্তিতে সার্বিক সহযোগিতা করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘নর’। এই পণ্যের গ্রাহকরা ছবিটি দেখার বিশেষ সুযোগ পাচ্ছেন নিদির্ষ্ট সংখ্যক প্রদর্শনীর জন্য। এই সুযোগ শুধু স্টার সিনেপ্লেক্সে প্রযোজ্য।