বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত সাধক গোষ্ঠ গোপালের ‘ও জীবন, জীবন রে ছাড়িয়া না যাস মোরে’ শিরোনামের গানটি নতুন সঙ্গীত আয়োজনে গাইলেন হালের কণ্ঠশিল্পী কাজী শুভ। সঙ্গীত আয়োজন করেছেন রাফি।
‘ও জীবনরে ছাড়িয়া না যাস মোরে’ গানটি নতুন ভাবে প্রকাশ করছে গানচিল মিউজিক। সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ পেতে যাওয়া এই গানটি গানচিল মিউজিকের নিজস্ব ওয়েবসাইট www.gaanchill.com থেকে সংগ্রহ করা যাবে ।
এদিকে আগামী সপ্তাহে এই গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেল ও বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচার হবে।

