ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে টাইগার-শ্রদ্ধা’র বাঘি

Link Copied!

baaghiবিনোদন ডেস্ক : গেল বছরে বরুন ধাওয়ানের সঙ্গে জুটি বেধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন জনপ্রিয় ‘আশিকি-২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর আগের বছরে সিদ্দার্থ মালহোত্রার সঙ্গে ব্যবসাসফল ছবি করে মাতিয়ে দিয়েছিলেন বলিউড! তবে এই বছরে আর বরুন, সিদ্ধার্থ কিংবা আদিত্যর সাথে নয়, ‘বাঘি’ নামের একটি ছবিতে অভিনেতা টাইগার শ্রফের সাথে জুটি বাধতে চলেছেন শ্রদ্ধা। আর আজকে প্রথমবার প্রকাশিত হল ছবির প্রথম পোস্টার!
আগেই ঘোষণা দেয়া হয়েছিল টাইগার শ্রফের সাথে ‘বাঘি’তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গেল বছরের শেষের দিকে শ্রদ্ধা কাপুর তার টুইটারে টাইগার শ্রফের সাথে ‘বাঘি’র ছবিও পোস্ট করেন। আর আজকে অফিশিয়ালি নিজের টুইটারে দিলেন ‘বাঘি’ ছবির প্রথম পোস্টার।
এছাড়া মার্চের ১৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউটিউবে রিলিজ দেয়া হবে ছবির ফাইনাল ট্রেলার। এ ছবির মাধ্যমেই শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ প্রথমবার জুটিবদ্ধ হলেন। এরআগে শ্রদ্ধা কাপুর একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করলেও টাইগার শ্রফ শুধুমাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘হিরোপন্তি’ নামের ওই ছবিতে টাইগারে বিপরীতে ছিলেন কৃতি স্যানন। সাব্বির খানের পরিচালনায় আসছে মাসের ২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত ছবি ‘বাঘি’!
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর অভিনীত গেল বছরের একমাত্র ছবি ‘এবিসিডি-২’, যা শতকোটি রূপি ব্যবসা করে চলতি বছরের হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।