ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত দেশে মুক্তি পাবে শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’!

Link Copied!

Shuvo-Mahi
বিনোদন ডেস্ক : বাংলাদেশের বাইরে মালয়েশিয়াসহ ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়েও মুক্তি পাবে দীপঙ্কর দীপনের আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ইতিমধ্যে মালেশিয়ান ডিষ্টিবিউশন কোম্পানি কিউ-প্লেক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইংরেজি এবং স্ব-স্ব ভাষার সাব-টাইটেলসহ বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে।
গত ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ মালয়েশিয়া ভিত্তিক কিউ-প্লেক্সের কর্ণধার ড্যাটো টায়ার শরীফ এক ঝটিকা সফরে বাংলাদেশে এসে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি হুইলারস লিঃ -এর সাথে এক বৈঠকে বসেন। উক্ত বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই সম্প্রতি উল্লিখিত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
তবে, বাংলামেইল অনুসন্ধানে দেখা যায়, ঢাকা অ্যাটাকের সঙ্গে চুক্তি সাক্ষরিত প্রতিষ্ঠান কিউ-প্লেক্স কোন পরিবেশক প্রতিষ্ঠান নয়। সেহেতু, প্রতিষ্ঠানটি চলচ্চিত্রটি পরিবেশনার অধিকার কতটুকু রাখে তা জানতে চাওয়া হয় নির্মাতা দীপংকর দীপনের কাছে। দীপন বাংলামেইলকে বলেন, কিউ-প্লেক্স কোন পরিবেশক প্রতিষ্ঠান নয় সেটা সত্যি। তবে মালয়শিয়ার তিনটি বড় বড় পরিবেশক প্রতিষ্ঠানের একটির প্রভাবশালী পরিবেশককের সঙ্গে তাদের যোগাযোগ আছে। যাদের মাধ্যমে ‘ঢাকা অ্যাটাক’ মালয়শিয়াসহ তিনটি দেশে মুক্তিপাবে।’
দীপন আরও যোগ করে বলেন, ‘ এ পরিবেশনায় আমাদের পূর্ণ সহযোগীতা করছে মালয়শিয়ান পুলিশ। আমাদের ছবিতে একটি চরিত্র আছে যার ইনভেষ্টিগেশনের জন্য মালয়শিয়ান পুলিশকে ব্যবহার করতে হবে আমাদের। চলতি মাসের শেষেই আমরা মালয়শিয়ায় যাচ্ছি এটি শ্যুট করতে।’
এছাড়াও অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত (কোলকাতা)সহ কয়েকটি দেশের ডিস্ট্রিবেউটরদের সাথে বাঙালি অধ্যুসিত এলাকায় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন নির্মাতা দীপন। তিনি বলেন, ‘মূলত তিনটি দেশে এখন পর্যন্ত চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়েছি আমরা। বাকি চারটি দেশে আলোচনা চলছে।’
উল্লেখ্য যে, ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার বেশ কিছু দৃশ্য এবং ১টি গান এ মাসের শেষের দিকে মালেশিয়ায় চিত্রায়ন করার পরিকল্পনা রয়েছে।