ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবারের সবাই বঙ্গবন্ধুর ভক্ত

Link Copied!

Natok-বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে সামনে রেখে বিশেষ একটি নাটকে অভিনয় করছেন অভিনেতা তারিক আনাম খান। নাটকের গল্পটা একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। পরিবারে কর্তা তারিক আনাম। যিনি বঙ্গবন্ধুর আদর্শকে মনে-প্রাণে লালন করেন। তার বড় ছেলে শাহেদ শরীফ খান বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করেন। ছেলের বউ মৌসুমী হামিদও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন।
এমন পরিবারের গল্প নিয়েই নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘বিশেষ উপহার’। নাটকটি পরিচালনা করছেন রাজিব রসুল। গতকাল থেকে উত্তরায় শুটিং শুরু হয়েছে। আজও চলছে।
শুটিং সেট থেকে মুঠোফোনে তারিক আনাম খান জানালেন, ‘গতবারও বঙ্গবন্ধুকে নিয়ে বানানো নাটক করেছিলাম। এবারও করছি। কাজটা অনেক ভালো লাগছে। চরিত্র একটু আলাদা।’
নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে।