ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মোশাররফের ‘জমজ ৫’

Link Copied!

jomojবিনোদন প্রতিবেদক : গেল কয়েকটি ঈদে জমজ সিরিজের নাটকে অভিনয় করে দর্শককে হাসিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ইতিমধ্যে নাটকটির চারটি সিক্যুয়াল প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে ‘জমজ ৫’।
ঈদুল ফিরতকে সামনে রেখে ইতিমধ্যেই নাটক নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালক আজাদ কালাম নির্মাণ করতে যাচ্ছেন ‘জমজ ৫’। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এপ্রিলেই নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। বরাবরের মতো এবারও প্রধান চরিত্রে থাকবেন মোশাররফ করিম।’
এদিকে মোশাররফ করিমের বিপরীতে কে অভিনয় করছেন জানতে চাইলে পরিচালক আজাদ কালাম বলেন ‘এটা এখনই বলতে চাচ্ছি না। শুটিং শুরু হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, ‘জমজ’ সিরিজের প্রতিটি নাটকেই একসঙ্গে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার তার ব্যতিক্রম হয় কী না তা জানার জন্য অপেক্ষা করতে বললেন পরিচালক।