ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিলিজ পেয়েছে ‘মুসাফির’র ট্রেইলার

Link Copied!

musafirবিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা আশিকুর রহমানের মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুসাফির’র ট্রেইলার রিলিজ পেয়েছে। সম্প্রতি ছবিটির ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি ছাড়া হয়েছে। ট্রেইলারে দেখা গেলো ভিন্ন এক আরিফিন শুভকে। ৩ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেইলারে রীতিমত ঝড় তুলেছেন। পুরো ট্রেইলারটি মারদাঙ্গায় ভরপুর। শুভর সঙ্গে টাইগার রবি, মিশা সওদাগর ও অভিনেত্রী মারজানকেও দেখা গেল অ্যাকশন মুডে। অ্যাকশনধর্মী ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলতি মাসেই মুক্তি পাবে বলে জানালেন ছবিটির পরিচালক আশিকুর রহমান।
গত বছরের মার্চ মাসে শুরু হয় ‘মুসাফির’ ছবির শুটিং। ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হয়েছে। ‘মুসাফির’ প্রযোজনা করছেন পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। এর কাহিনী, সংলাপ চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, প্রীতম হাসান, নাভেদ পারভেজ ও আশিকুজ্জামান অপু।
আশিকুর রহমানের এর আগে দুটি ছবি মুক্তি পায়। সেগুলো হলো ‘কিস্তিমাত’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। এরই মধ্যে তিনি নতুন ছবির ঘোষণা দিয়েছেন। শাকিব খান ও শিবা জুটিকে নিয়ে তিনি তৈরি করছেন ‘অপারেশন অগ্নিপথ’।