ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি সংক্রান্ত বিরোধে গুলি করে হত্যা

Link Copied!

Guli-শরীয়তপুর প্রতিনিধি : জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনা মিয়া হাওলাদার (৩৮) নামে এক সিএনজি চালককে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।
রোববার সকালে এ খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সন্ত্রাসীরা পলাতক রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত সোনা মিয়া চর জয়নগর গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সোনা মিয়া ৮ বছর বয়স থেকে রাজধানীর জুরাইন এলাকায় থাকে। সিএনজি চালিয়ে তিনি স্ত্রী-সন্তান নিয়ে জুরাইনেই বসবাস করেন। গ্রামে একই বাড়ির জব্বার হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ও মানিক হাওলাদারের সাথে সোনা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য রোববার ভোরে তিনি বাড়িতে যান। কালাম হাওলাদার ও মানিক হাওলাদার তাদের পক্ষে সন্ত্রাসী ও খুনি নাগিব মোল্যা, পান্নু খান, জুয়েল খানদের ভাড়া করে সোনা মিয়াকে হত্যা করার জন্য। পরে সোনা মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় পার্শ্ববর্তী মজিবর রহমান খানের বাড়ির পাশে বাগানে তাকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।
বাগান মালিক মজিবর রহমান খান বলেন, ‘আনুমানিক সকাল ৭টার দিকে নাগিব মোল্যা, পান্নু খান, জুয়েল খানসহ কয়েকজন সন্ত্রাসী আমার বাগানে এসে সোনা মিয়াকে গুলি করে হত্যা করে। প্রকাশ্যে এ খুনের ঘটনা ঘটেছে এবং এলাকাবাসী তার প্রত্যক্ষদর্শী।
নিহত সোনা মিয়ার ভাই সেলিম বলেন, ‘জয়নাল মাদবর এ হত্যার জন্য দায়ী। তিনি আমাদের কাছে জমি বিক্রি করে সেই জমি আবার পরে গোপনে কামাল হাওলাদারের কাছে বিক্রি করে। সেই দরবারের জন্য বাড়িতে এসেই আমার ভাইকে জীবন দিতে হল। কামাল আর মানিকই ভাড়া করে সন্ত্রাসী ও খুনি নাগিব মোল্যা, পান্নু খান, জুয়েল খানদের দিয়ে আমার ভাই সোনা মিয়াকে হত্যা করায়। আমি খুনিদের বিচার চাই।’
নিহতের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার সোনা মিয়া ৪ সন্তান ও স্ত্রী নিয়ে ঢাকায় থাকত। আজ (রবিবার) দরবারের জন্য সকালে আমার ছেলে বাড়ি আসে। খুনিরা আমার ছেলেকে খুন করছে।’ কথাগুলো বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি।
সহকারী পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘সকালে জয়নগর এলাকায় হত্যার ঘটনা ঘটেছে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’